সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

শরিফ খান আকাশ।।
সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবকের, ও এলাকাবাসীদের কে নিয়ে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১নভেম্বর) ইনস্টিটিউটের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজালাল মোল্লা।

এ সময় বক্তারা বলেন, আমাদের অত্র অঞ্চল একটি পিছিয়ে পরা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে দরকার কারিগরি শিক্ষা ব্যবস্থা। আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হলো শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ব্যবস্থায় উদ্বুদ্ধ করা। কেননা এই শিক্ষার দেশ ও বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ বিদেশে চাকরি পাওয়ার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল স্বনির্ভর করে গঠন করা যায়। বর্তমান সময়ে স্বনির্ভর জাতি গঠনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম মাস্টার, ওয়াসেক মিয়া মেম্বার, আব্দুল জলিল, মনিরুল ইসলাম সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, শহিদুল হক মেম্বার, অধ্যক্ষ ওবায়দুল্লাহ, মশিউর আলম সোহাগ, আব্দুল মতিন, আবু জাহের, আবুল হোসেন, নাজমুল হাসান, আনোয়ার হোসেন, এনামুল হক, কামাল উদ্দিন, মোজাম্মেল হক বাচ্চু, ফুল মিয়া, আবুল কালামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
error: Content is protected !!