কুমিল্লায় দুঃস্থদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা যুবলীগের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা জি এস আতিকুর রহমান খান পিন্টুর নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আহ্বায়ক মনির হোসেন জান্টু, এলজিইডি মন্ত্রীর সমন্বকারী কামাল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোরশেদ, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবলীগ নেতা আক্তার হোসেন আকাশ, মেহেদী হাসান মুরাদ, জয়নাল আবেদীন আরিফুর রহমান, যুবলীগ নেতা মাইনুদ্দিন সুমন, জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, নাজমুল হক, হানিফুর রহমান রনি, শাহ আলম, সাকিবুল হাসান সাকিব, রবিউস সানি, মিশন মেহেদী,ইফরান, রিভান ও অনিক প্রমুখ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!