বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

জহিরুল হক বাবু।।
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল কাইয়ুম, সভাপতি, আদর্শ সদর উপজেলা বিএনপি; শফিউল আলম রায়হান, সাধারণ সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি এবং ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি।

দোয়া ও মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!