কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এবং ব্যবসায়ী সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং নবগঠিত কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি শওকত আলী বকুল। এছাড়া উপস্থিত ছিলেন নিউমার্কেটের ব্যবসায়ী সেলিম মিয়া, এনাম, বাবুল মিয়া, নুরু মিয়া সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

Post Inside

এসময় শওকত আলী বকুল বলেন, “এই নিউমার্কেট কাঁচা ঘর থেকে আজ বহু তলা ভবনে পরিণত হয়েছে ব্যবসায়ীদের সহযোগিতা ও শ্রমের মাধ্যমে। বিগত সরকারের আমলে নানা নির্যাতন ও ত্যাগ স্বীকার করে যারা এই নিউমার্কেটকে আগলে রেখেছেন, তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।”

তিনি নবগঠিত কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সরেজমিনে গিয়ে সবকিছু যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করুন এবং প্রয়োজনে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করুন। অন্যথায় আমরা তথা জাতীয়তাবাদী দল বিএনপি ত্যাগী ও মূল ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকব।”

ইফতার মাহফিলে ব্যবসায়ী সাইফুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরো পড়ুন
error: Content is protected !!