
জহিরুল হক বাবু।।
কুমিল্লার নগরীতে আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নগরীর গোল্ডেন স্পুন জমজম টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল ওলামা হযরত মাওলানা মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর সংগঠনের সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিবছর বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনার আয়োজন করে থাকে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ে এবং তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
এর মধ্যে রাহে নাজাত স্কুল অ্যান্ড মাদরাসা ঢুলিপাড়া থেকে ৭৪ জন, নূরে মদিনা মাদরাসা পুরাতন মৌলভীপাড়া চকবাজার থেকে ২৬ জন, জামিউল কুরআন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসা রাজাপাড়া থেকে ২৮ জন, কুমিল্লা তালিমুসসুন্না মাদরাসা গাংচুর থেকে ২৫ জন এবং কুমিল্লা দারুন নাজাত স্কুল অ্যান্ড হিফজ মাদরাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সংবর্ধনা গ্রহণ করে।
এছাড়া আকবরিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা টিক্কাচর থেকে ৪ জন, গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসা দুতিয়ার দীঘিরপাড় থেকে ২০ জন, জামেয়া আকবরিয়া সুন্নিয়া মাদরাসা নূরপুর থেকে ৪ জন, রিয়াজুল জান্নাহ স্কুল অ্যান্ড মাদরাসা সুজানগর থেকে ২০ জন, ফাইজুল কোরআন মাদরাসা থেকে ৮ জন, হলি চাইল্ড মাদরাসা ইয়াছিন মার্কেট থেকে ১২ জন এবং নূরে মদিনা একাডেমি কুমিল্লা চাঁদপুর থেকে ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এছাড়াও কুমিল্লা দারুসসুন্নাত মোখলেসিয়া দিনিয়া মডেল মাদরাসা শাকতলা থেকে ১০ জন, হাসান হোসাইন (রাঃ) সুন্নিয়া মাদরাসা চর্থা থেকে ৯ জন, খাজা গরীবে নেওয়াজ মান্নানিয়া মাদরাসা থেকে ৯ জন, ওসমান জ্বিন নূরাইন মাদরাসা কুচাইতলী থেকে ৮ জন, কুমিল্লা দারুসসুন্নাত দীনি একাডেমি ছাতিপট্টি থেকে ৮ জন এবং দারুন নাজাত তাহফিজুল কোরআন মাদরাসা পাথুরিয়াপাড়া থেকে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লক্ষীনগর ইসলামিক একাডেমি লক্ষীনগর থেকে ৭ জন, আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা পাথুরিয়াপাড়া থেকে ৩ জন, দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদরাসা উনাইসার থেকে ৭ জন, ওয়াইডব্লিউসি বাদুরতলা কুমিল্লা থেকে ১ জন এবং মোগলটুলি আফতাব উদ্দিন আলিম মাদরাসা থেকে ১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সংবর্ধনা লাভ করে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।