২৪ ঘণ্টার মধ্যে শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

জহিরুল হক বাবু।।
দেশের সকল টিকাপ্রাপ্ত শিশুদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকা প্রদান নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের টিকার সংকটের কারণে বিভিন্ন স্থানে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে এবং ইতোমধ্যে কয়েকজন শিশুর মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।

Post Inside

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় বাধ্য হয়ে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান নোটিশদাতা আইনজীবী। তিনি বলেন, জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেখা যাচ্ছে হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং অনেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। অথচ স্বাস্থ্য সচিবের বক্তব্যে বলা হয়েছে, ৩৩ শিশুর সবাই হামে মারা যায়নি—যা দায়িত্ব এড়ানোর কৌশল বলে মন্তব্য করা হয়।

আইনি নোটিশটি ডাকযোগে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!