কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী মোবাইল কোর্ট; ৩৪০ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘন ও ১৫(১) এর ক্রমিক ৪ অনুযায়ী দুই দোকানকে পৃথক দুই মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রায় ৩৪০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

Post Inside

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়-এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি বণিক। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং উচ্চমান সংগ্রহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!