মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে কুমিল্লায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার রাতে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post Inside

মঙ্গলবার সকালে থানার এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, সম্প্রতি লালমাই উপজেলার জাফরপুর গ্রামে অনুষ্ঠিত একটি মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে সিংহরিয়া ও জাফরপুর গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার রাতে বিষয়টি মীমাংসার জন্য সিংহরিয়া ক্লাবে একটি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই গ্রামের যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সংঘর্ষে সুমন মিয়া নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে লালমাই থানার এসআই আবু তাহের বলেন, সম্প্রতি মাইজভান্ডারীর মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি মিমাংসার জন্য বৈঠকে বসে তারা ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!