শুভ ও বাশারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি

কুবি প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে এবং সদস্য সচিব ২০১২-১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল বাশারকে।

শুক্রবার (১৯ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Post Inside

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান; যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!