শব্দে শব্দে জীবনের অনুরণন শততম পর্বে জোড়া শালিক

মাহফুজ নান্টু।।
‘শব্দে শব্দে জীবন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক বন্ধনের এক অনন্য সাহিত্য আড্ডার অনুষ্ঠিত হয়েছে জোড়া শালিক সাহিত্য আড্ডার শততম পর্বে।

অনুষ্ঠানে স্মারক প্রকাশনার উন্মোচন, মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা হয়।

Post Inside

রোববার সন্ধ্যায় কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তন যেন পরিণত হয়েছিল কবিতা, গল্প, গান আর স্মৃতির এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের নগরী কুমিল্লার হারিয়ে যেতে বসা সাহিত্য-সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জোড়া শালিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শততম পর্বে পৌঁছানো শুধু একটি সংখ্যার অর্জন নয়, এটি একটি সাহিত্য আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত গুণীজনদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জোড়া শালিকের সদস্য শিহাব উদ্দীনের কুপি বাতির প্রতীকী পরিবেশনায় গান পরিবেশন করলে মিলনায়তনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

সাহিত্য আড্ডার শুরুতে নজরুল গবেষক আলী হোসেন চৌধুরীর প্রতিকৃতি তুলে দেন সঞ্জীব চৌধুরী। এছাড়াও নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের পক্ষে জোড়া শালিককে সম্মাননা স্মারক দেয়া হয়।

আড্ডার প্রথম পর্ব সঞ্চালনা করেন বাংলা সাহিত্যের অধ্যাপক রীতা সরকার এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন কবি হালিম আবদুল্লাহ।

এ সময় অনুষ্ঠান আয়োজনে নেপথ্যে থাকা লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন আহমেদ,শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর জামাল নাসের, কবি, লেখক ও আবৃত্তিশিল্পী প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস. এম. খায়রুল আলম খসরু, কবি, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেজর (অব.) হাবিবুস সাকেরীন, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি ও গীতিকার ডা. এম কে চৌধুরী কবি ও কথাশিল্পী ড. আবুল বাসার, বাংলা সাহিত্যের অধ্যাপক ও আবৃত্তিশিল্পী রীতা সরকার, বাংলা সাহিত্যের অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রীতা চক্রবর্তী, আলোকিত বজ্রপুরের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. হারুন অর রশিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, বহুমাত্রিক লেখক প্রবীর বিকাশ সরকার, সংস্কৃতিসেবী সাফায়েত মজুমদার, মুক্তিকা বিজ্ঞানী কামাল হোসেন, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিসেবী সৈয়দ কামরুজ্জামান এনামুল,আইনজীবী ও, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, কবি ও উন্নয়ন কর্মী রতন পেয়ার, কবি ও কথাশিল্পী সফিকুল বোরহান, গবেষক, কবি ও আবৃত্তিশিল্পী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা কবি মো. ফরিদ উদ্দিন, কবি ও কথাশিল্পী মো. মোশারেফুর রহমান, কবি ও সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ শিক্ষক ও সংস্কৃতানুরাগী মো. আবদুল হান্নান আইনজীবী ও সংস্কৃতানুরাগী মো. জাহাঙ্গীর আলম’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পুরো আয়োজনজুড়ে কবিতা, গল্প, স্মৃতিচারণ ও গানের আবহে উঠে আসে বাংলা সাহিত্যচর্চার প্রতি দায়বদ্ধতার কথা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জোড়া শালিক আগামী দিনেও শব্দের ভেতর জীবন আর জীবনের ভেতর সাহিত্যের আলো ছড়িয়ে কুমিল্লার সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।

আরো পড়ুন
error: Content is protected !!