মার্শাল আর্ট ক্লাব কাপে কুমিল্লা হাই স্কুল শিক্ষার্থীদের দুই স্বর্ণসহ চার পদক

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী মার্শাল আর্ট ক্লাব কাপ-২০২৬ প্রতিযোগিতায় কুমিল্লা জেলার খেলোয়াড়রা দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেছেন। এর মধ্যে কুমিল্লা হাই স্কুলের শিক্ষার্থীরাই দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতে জেলার জন্য গৌরব বয়ে আনেন।

গত ২৪ থেকে ২৬ জুলাই ঢাকার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কমব্যাট জুজুৎসুর জুনিয়র বিভাগে (-৪৫ কেজি) ওজন শ্রেণিতে কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বাধন বিশ্বাস স্বর্ণপদক অর্জন করেন। একই বিভাগের (-৬০ কেজি) ওজন শ্রেণিতে অভিজিৎ পোদ্দার স্বর্ণপদক লাভ করেন।

Post Inside

এছাড়া জুনিয়র (-৬৫ কেজি) ওজন শ্রেণিতে দীপ্ত দাস রৌপ্য পদক এবং বালিকা (-৭০ কেজি) ওজন শ্রেণিতে জান্নাতুল ফেরদাউস (লাক্কি) ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেন।

প্রতিযোগিতায় কুমিল্লা দলের দলনেতার দায়িত্ব পালন করেন দ্য রয়্যাল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী। তিনি বলেন, খেলোয়াড়দের এ সাফল্য কুমিল্লার মার্শাল আর্ট অঙ্গনের জন্য বড় অর্জন। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তারা আরও ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!