নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা; সভাপতি ইমন, সম্পাদক সিয়াম

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা (দক্ষিণ) জেলা শাখা।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Post Inside

ঘোষিত আংশিক কমিটিতে শাহরিয়ার ইমনকে সভাপতি, ফরহাদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, নূর মোহাম্মদ সিয়ামকে সাধারণ সম্পাদক, আরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং ফারজানা আক্তারকে ছাত্রীবিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে জেলা ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরো পড়ুন
error: Content is protected !!