
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার মোকাম ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় নবঘোষিত কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী এবং সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে কলেজ ক্যাম্পাসে নবগঠিত কমিটিকে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মামুন মিয়া মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল কাইয়ূমসহ কলেজের অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়া উদ্দিন সুমন, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, এরশাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি স্বাধীন ভূইয়া, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রীবিষয়ক সম্পাদক ফারজানা আক্তারসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।