মহিষমারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চ বিদ্যালয়ের নতুন অডিটরিয়াম ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মহিষমারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মরহুম হাজী মোসলেম উদ্দিন ভূঁইয়া পরিবারের সুযোগ্য সদস্য মিজানুর রহমান ভূঁইয়া।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ, শিক্ষক আনোয়ার হোসেন, মিতালী সুলতানা, মজিবুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন ভবন নির্মাণের উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আধুনিক ও সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হলে শিক্ষার মানোন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
error: Content is protected !!