সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হয়রানি।। কুমিল্লা প্রেসক্লাবে বক্তারা

স্টাফ রিপোর্টার।।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও গণমাধ্যমের স্বাধীনতা ও মাঠপর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব ঘটনায় বিচার নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং দেশে অপরাধপ্রবণতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার কুমিল্লার আট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

Post Inside

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক সহ-সভাপতি ও আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান।

এ ছাড়া বক্তব্য দেন দৈনিক আজকের আওয়াজের জেলা প্রতিনিধি মো. শহীদুল্লাহ মিয়াজী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো. শহীদুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহ আলম শফি, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি রবিউল বাশার খান, সময় টিভির জেলা রিপোর্টার জহিরুল হক বাবু, সাপ্তাহিক গোমতীর সম্পাদক মোবারক হোসেন এবং দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনকসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজের ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। অন্যথায় স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমিল্লায় কর্মরত সন্ত্রাসী হামলার শিকার আট সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সময় টিভির কুমিল্লা ব্যুরো প্রধান বাহার রায়হান, স্টার নিউজের প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, যুগান্তরের সাবেক চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, একুশে বাংলা পত্রিকার সম্পাদক মো. সাখাওয়াত হাফিজ, বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক এবং মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আরিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহসভাপতি, লেখক ও কলামিস্ট ডা. আবদুল আউয়াল। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!