কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের সময় আটক ৪, বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার কোতয়ালী হতে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের সময় দুইজনসহ ৪ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২। অভিযানে ১৪,৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- কক্সবাজারের পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদ এর ছেলে মোঃ আবুল কাশেম (৩০), কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মফিজ আলম (৩২), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখ এর ছেলে মোঃ রনি শেখ (২১) ও বান্দরবানের লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজ এর ছেলে মোঃ মুজিবুল্লাহ (৩৫)।

Post Inside

আটককৃত মফিজ আলম ও মোঃ মুজিবুল্লাহর পাকস্থলী থেকে ৫ হাজার ও ৩ হাজার ৬৫ পিস এবং মোঃ আবুল কাশেম ও মোঃ রনি শেখ এর নিকট থেকে ৩ হাজার ও ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!