কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪, মৃত্যু এক

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫দশমিক ৯%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৬টা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর বিকেল থেকে ৬ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Post Inside

শনাক্তদের মধ্যে ৬ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যা আর্দশ সদর ৩ জন, সদর দক্ষিণে ১ জন, বুড়িচংয়ের ১জন, চৌদ্দগ্রামের ৭ জন, লাকসামের ১ জন, বরুড়ায় ১ জন, লালমাই ২ জন, হোমনায় ১ জন, দাউদকান্দির উপজেলার ১জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে লালমাই একজন রয়েছে। মৃতদের মধ্যে একজন নারী রয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৪জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩২ হাজার ৭৭৬ হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!