কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদককারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ১৩৫ বোতল ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার বিকালে জেলার কোতয়ালী মডেল থানার সূবর্ণপুর মীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ জয়নাল নামে এক মাদককারবারীকে আটক করে। সে কোতয়ালি থানার ছাওয়ালপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।

র‌্যাবের অন্য একটি দল পৃথক আরেকটি আভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে কোতয়ালী মডেল থানার টিক্কারচর ব্রীজ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে।

Post Inside

আটককৃতরা হলোঃ কোতয়ালি থানার মতিনগর গ্রামের মোঃ খোরশেদ আলম, একই গ্রামের মোঃ মামুন মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!