কুমিল্লায় গাঁজা, মদ ও বিয়ারসহ চার মদককারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী এবং সদর দক্ষিন থানা এলাকা থেকে গাঁজা, বিদেশী মদ এবং বিয়ারসহ চারজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার রাতে জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলোঃ টাংগাইল জেলার মধুপুর থানার কালামাঝি গ্রামের দুলাল মিয়া ছেলে নাহিদ(১৯) এবং বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর গ্রামের মৃত মোশারফ খান এর শামীম খান(৩০)।

Post Inside

র‌্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ওই রাতে জেলার সদর দক্ষিন মডেল থানাধীন লাকসাম রোড, পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১২ বোতল বিদেশী মদ এবং ১০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানা সদর এলাকার মোঃ আব্দুল মমিন এর ছেলে মোঃ আব্দুল কাদের(৩৩) এবং একই থানার দেওড়া গ্রামের আবদুল খালেক এর ছেলে মোঃ মনির হোসেন(৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানা ও সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!