কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৫১৯

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

Post Inside

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

এ নিয়ে ৮ টি অভিযানে ৩ হাজার ১১৫ জন কে আটক করে পুলিশ।

আরো পড়ুন
error: Content is protected !!