১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ০৮:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • 3882

নেকবর হোসেন।।
​কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও চাষাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিইআরসি কর্তৃক নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানগুলো ১,৪৫০ টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা এবং চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া সাংবাদিকদের জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি রোধে এই তদারকি অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ​

অভিযানে জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

তারিখ : ০৮:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬