০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘নবান্ন উৎসব ১৪৩২’ মুরাদনগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আজিজ গ্রেপ্তার ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স কুমিল্লায় ট্রাক্টর উল্টে নদীতে গোসলরত একই পরিবারের ৩ নারী নিহত কুমিল্লা জেলা বইমেলা ২০২৫–এ আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাহরাস্তিতে বিএনপি’র মিলাদ ও দোয়া কুমিল্লায় মায়ের সামনে এসিল্যান্ডের গাড়িচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ১৭তম কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের জার্সি উন্মোচন জগন্নাথপুরে ঈদে মাজিউন্নবী ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে মোস্তফা মাহফিল বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত

কুমিল্লায় বিষপানে সিএনজি চালকের আত্মহত্যা

  • তারিখ : ১১:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 62

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিষপানে মো. ইসমাইল (৩৮) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

নিহত ইসমাইল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর মধ্যমপাড়ার মৃত শাহজাহানের ছেলে। ঘটনাটি ঘটেছে নিহতের শ্বশুরবাড়ি উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কাজী বাড়িতে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সিএনজি চালক মো. ইসমাইল তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ছায়েরাকে বিগত ছয় বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে মো. হাবিব নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি দ্বিতীয় স্ত্রী ছায়েরাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন এবং সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও তার পরিবারের লোকজনের সঙ্গে ইসমাইলের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এ কারণে বুধবার সকালে তিনি কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

error: Content is protected !!

কুমিল্লায় বিষপানে সিএনজি চালকের আত্মহত্যা

তারিখ : ১১:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪