১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

  • তারিখ : ০৩:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 101

জহিরুল হক বাবু।।
সাংগঠনিক দুর্বলতা ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন নাঙ্গলকোট উপজেলা যুবদল এবং নাঙ্গলকোট পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সোমবার, ৫ জানুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমেই নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

তারিখ : ০৩:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬