কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ র‌্যাবের হাতে আটক ১

নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে মোঃ মাসুদুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

এসময় ৩৯৫ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

Post Inside

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাসুদুর রহমান হলেন, চাঁদপুর সদরের খলিশাদুলী গ্রামের মোঃ মোস্তফা সিকদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন
error: Content is protected !!