০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ০৮:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • 267

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) দুপুরে আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে মোঃ অমিত হোসেন নামে ওই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময়ে তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার পীর কাশিমপুর গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে মোঃ অমিত হাসান (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

কুমিল্লায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ০৮:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১