কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার সকালে কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার সদরপুর থানার আকুটেরচর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ জুয়েল বেপারী(৩৭) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোরমিরা গ্রামের মৃত নাইম উদ্দীনের ছেলে মোঃ মনির হোসেন(৩৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

Post Inside

র‌্যাবের পৃথক অন্য একটি দল বৃহস্পতিবার দুপুরে গোমতিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করে। সে কুমিল্লা জেলার কোতয়ালী থানার পয়াত মধ্যপাড়া গ্রামের মোঃ রকু মিয়া ছেলে মোঃ কাইয়ুম হোসেন(২৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!