কুমিল্লায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ সংক্রান্ত জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে পায়াক্ট বাংলাদেশের আয়োজনে ও কুমিল্লা জেলা প্রশসানের বাস্তবায়নে সোমবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

Post Inside

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!