০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ১৫’ নিহত ১

  • তারিখ : ০২:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • 191

মাহফুজ নান্টু।।
কুমিল্লা সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলা বারেরায় ভোরে (১১ মার্চ) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় বাসের সামনের অংশ ধুমরে মুচড়ে যায়।

এ ঘটনায় ১ জন নিহত। চালকসহ অন্তত ১৫ জন যাত্রী গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যাত্রীর নাম মাহবুব আলম (২০)।

আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো. মাইনুদ্দিন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ভোর ৪ টার সময় এ দূর্ঘটনা ঘটে। ৪/৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়। অন্তত ৫ জন যাত্রী গুরতর আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দূর্ঘটনায় পতিত বাসটিকে উদ্ধারেরর চেষ্টা করছি।

এদিকে আহতদের মধ্যে বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম নামে জন যাত্রী মারা যায়। তার বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরের বাঙ্গরায়।

error: Content is protected !!

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ১৫’ নিহত ১

তারিখ : ০২:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১