১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় সোনা চুরি করতে এসে নারী ইউপি সদস্যসহ ৩ জন জেল হাজতে

  • তারিখ : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 188

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে দোকানে সোনা চুরি করতে গিয়ে কক্সবাজারের এক নারী ইউপি সদস্যসহ তিন জন গ্রেফতার হয়েছেন। প্রথমবার চুরি করে পার পেয়ে গেলেও দ্বিতীয়বার আর তাদের রক্ষা হয়নি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগের চুরির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

দেবিদ্বারের আপন অর্নামেন্টস নামক একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক জয়নাল আবেদীন আপন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদের মধ্যে আরজ খাতুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে দেবিদ্বার উপজেলা সদরে আপন অর্নামেন্টস নামক জুয়েলারি দোকান থেকে তিন ভরি ওজনের দুটি সোনার চেন, এক জোড়া কানের দুল চুরি হয়। ওইদিন রাতে স্টক হিসাবে গড়মিল দেখে সিসিটিভির ফুটেজ দেখে নারী চোরের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হন দোকান মালিক। কিন্তু তাদের হদিস পাওয়া যায়নি। এ ঘটনার এক মাস পর গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় তারা এ দোকানে আসে। সোনার অলঙ্কার কেনার কথা বলে একপর্যায়ে কৌশলে একটি নাকফুল ও একটি আংটি চুরি করে দোকান ত্যাগ করেন তারা। এসময় অলঙ্কার গুছিয়ে রাখার সময় গড়মিল দেখে তাদেরকে ডেকে এনে পরিচিত নারী দিয়ে তল্লাশি করে নাকফুল ও আংটি উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে আগের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আরজ খাতুন (৫২), একই গ্রামের ফররুখ আহম্মদের ছেলে শাহাদত হোসেন (২০) ও কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার মৃত রাসেল মিয়ার স্ত্রী পাখি বেগম (৩৫)।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগে চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে তিন জনের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

error: Content is protected !!

কুমিল্লায় সোনা চুরি করতে এসে নারী ইউপি সদস্যসহ ৩ জন জেল হাজতে

তারিখ : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১