০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনের ঘটনায় মামলা -আটক-১

  • তারিখ : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • 299

মাহফুজ নান্টু।।

কুমিল্লার বরুড়া পৌরসভার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম খুনের ঘটনায় পাঁচজনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান,  বৃহস্পতিবার স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনের ঘটনায় রাতেই তার ছোট ভাই জোবায়ের বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখ করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হলেন, জীবনপুর গ্রামের আবাদ হোসেন, তার ছেলে মাসুদ, মারজাহান ও আবাদ হোসেনের মামাতো ভাই ফারুক। তাদের মধ্যে পুলিশ ফারুককে আটক করেছে। অন্য আসামীদের আটকে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

পরিবারসূত্রে জানা যায়, ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বাদ জোহর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে জহিরুল ইসলামের লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার  বরুড়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি রানা আহত হয়। শিলমুড়ী (উঃ) ইউনিয়ন জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের ছানাউল্লাহর চা-এর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

error: Content is protected !!

কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুনের ঘটনায় মামলা -আটক-১

তারিখ : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০