কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের আহবায়ক নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন উপজেলার লালবাগ এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক শামসুল আলম রিপন নিহত হয়েছেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক কাজী খোরশেদ আলম।

Post Inside

নিহত শামসুল আলম রিপন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের হাজী রেসমত আলীর ছেলে। ৭ ভাই ২ বোনের মধ্যে রিপন ৬ষ্ট।

পুলিশ জানায়, মহাসড়কের লালবাগ রাস্তার মাথায় কিষোয়ান বেকারির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপ দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়।
মোটরসাইকেলে ৩ জন আরোহী ছিলেন। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক কাজী খোরশেদ আলম কুমিল্লা নিউজকে জানান, লালবাগ রাস্তার মাথায় অজ্ঞাতনামা একটা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পারিবারিক অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত না করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!