১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • তারিখ : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • 411

নিজস্ব প্রতিবেদক।।
অরাজনৈতিক সামাজিক সংগঠন গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী চিকিৎসা সেবা নিয়েছে বিভিন্ন গ্রামের কয়েকশ মানুষ।

দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছেন এই গ্রামের কৃতি সন্তান ডা: সাগর চক্রবর্তী, ডা: সবুজ সরকার, ডা:অনিন্দিতা ভট্টাচার্য ও ডা: আরিফুল ইসলাম।

গ্রামের সর্বস্তরের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুবই আনন্দিত। সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেবা নিয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করা তাজুল ইসলাম বলেন প্রজন্ম পরিবারকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। ডাক্তার আমার সমস্যার কথা শুনে কিছু পরামর্শ ও ওষুধ লিখে দিয়েছে।

তবে দিনব্যাপী নারী রোগীদের ভীড় বেশি দেখা গিয়েছে। এ বিষয়ে ডা:অনিন্দিতা ভট্টাচার্য বলেন, এই গ্রামের নারীরা নানা সমস্যায় ভুগছে। নারীরা অনেক তথ্য গোপন রাখে যার ফলে সমস্যাটি বড় হচ্ছে। আমি চেষ্টা করছি সবাইকে চিকিৎসা সেবা প্রদান করতে।

গালিমপুর প্রজন্ম পরিবারের সভাপতি মোঃ সারোয়ার আলম পাখি বলেন, বিগত আড়াই বছর আগে গ্রামের তরুন প্রজন্মের উদ্যোগে অরাজনৈতিক সংগঠন গালিমপুর প্রজন্ম পরিবারের যাত্রা শুরু করা হয়।

সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগীতায় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি আমরা। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।

তিনি আরও বলেন, বিগত সময় আমরা কয়েক শতাধিক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ঘর নির্মাণে সহযোগিতা, বিয়েতে আর্থিক অনুদান, ইফতার সামগ্রী বিতরণ, রোগীদের অর্থিক অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে গালিমপুর প্রজন্ম পরিবার পাশে ছিল। আগামীতে সবার সহযোগিতা পেলে আরও বেশি মানুষের পাশে দাড়ানো যাবে।

দিনব্যাপী চলা উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ গালিমপুর প্রজন্ম পরিবারের সকল সদস্য, কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তারিখ : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫