চৌদ্দগ্রামে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রবাসীদের সমাজ সেবামূলক সংগঠন ‘কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ’ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও কৃষ্ণপুর গ্রামের দুইজন কোরআনে হাফেজকে কোরআন শরিফ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিকেলে কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের আলো হোসাইনি, রেমিট্যান্স গ্রুপের উপদেষ্টা সদস্য সৈয়দ আব্দুল আওয়াল মুরাদ, সদস্য জামাল উদ্দিন।

Post Inside

কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হোসাইন মোহাম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর গ্রামের শাহ আলম, জসিম উদ্দিন, মোঃ ইউসুফ, মো: ওয়াসিম, আব্দুল লতিফ, আকরাম আলী প্রমুখ।

অনুষ্ঠানে গরীব ও অসহায় ৬৬ পরিবারের মাঝে প্যাকেটভর্তি ছোলা বুট, ডাল, তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, খেজুর, সেমাই ও আলু বিতরণ করা হয়েছে।

রমজানের আগে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী পেয়ে সংগঠনের সকল প্রবাসীদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!