১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

  • তারিখ : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 125

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন বলেছেন, অতীতে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি, সত্য প্রকাশের কারণে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করবে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বুড়িচং প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোবারক হোসেন বলেন, “গত ৫৪ বছর ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপদ হিসেবে রয়েছে। আগামী দিনগুলিতে এই জনপদের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। শিক্ষার মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে জিহাদ, গোমতী নদীর বাঁধ সংস্কার, ঘরে ঘরে গ্যাস সংযোগ, তরুণদের কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক অহিদুর রহমান এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।

error: Content is protected !!

জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

তারিখ : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫