দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় ব্রাহ্মণপাড়ায় তোহফা’র দোয়া ও শরবত বিতরন

মোঃ বাছির উদ্দিন।।
গত কয়েকদিন যাবৎ দেশে সরকার পতনের মধ্য দিয়ে নাশকতা ও অগ্নিসন্ত্রাস করেছে একটি কুচক্রি মহল। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সামাজিক সংগঠন “তোহফা “এর উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ শেষে পথচারী ও এলাকার সকলের মধ্যে শরবত বিতরণ করা হয়। এতে স্কুল-কলেজ, ব্যবসায়ী, শ্রমিক, মজদুরসহ সকলের মাঝে শরবত বিতরন করা হয়। জানা যায়, তোহফা একটি সামাজিক সংগঠন।

Post Inside

তোহফা সারা বাংলাদেশে সামাজিক কাজ করে আসছে। মানবকল্যাণে কাজ করাই তাদের মূল উদ্দ্যেশ্য। এসময় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ক্বারী মিনহাজুল আবেদীন ছফুভী। এতে সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।

আরো পড়ুন
error: Content is protected !!