
মোঃ তাজুল ইসলাম।।
কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া ও দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমিন।
সমাবেশ পরিচালনা করেন বুড়িচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন ও মো. ফারুক চৌধুরী, পৌর আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান এবং উলামা বিভাগের উপজেলা সভাপতি হাফেজ ওবায়দুস ছোবহান মামুন সাঈদী।
সমাবেশে বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের ভূমিকা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসেবা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা করেন বক্তারা।