বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে ফিলিস্তিনের উপর ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদ মৈশানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী অধ্যাপক আব্দুল আওয়াল।

Post Inside

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য মোঃ তাজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সরকার, সহকারী শিক্ষক আবুল বাশার মোহাম্মদ গোলাম আযম, মাওলানা কামাল হোসেন, ক্বারী জয়নাল আবেদীন, জামাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!