বুড়িচংয়ে সচিব, হিসাব সহকারী, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময়

মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পর্যায়ের সচিব,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের প্রায় ২শ ১৫ জন কে নিয়ে বুড়িচং উপজেলা সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনস্থানীয় সরকার বিভাগের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালকমোঃ মিজানুর রহমান।

এসময় আসন্ন নির্বাচন উপলক্ষে প্রত্যেকের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা,ভোটারদের নিরাপত্তা, ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক ধারনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিতির মধ্যে ৯ জন সচিব, ৯ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১০৭ জন ইউপি সদস্য ও ৯০ জন গ্রাম পুলিশ ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!