বুড়িচংয়ে এ্যাম্বুলেন্সে করে মাদক পাচার; তিন মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতাল ফেন্সিডিলসহ তিন মাদক কারারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি এ্যাম্ব্যুলেন্স জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার ভোর রাতে র‌্যাব-১১ এর একটি দল নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল(২২) এবং গাইবান্ধা জেলার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।

মেজর সাকিব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে জানান মেজর সাকিব।

আরো পড়ুন
error: Content is protected !!