০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ

ভাড়া পুনর্নির্ধারণ করে চালু হচ্ছে সব বাস

  • তারিখ : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
  • 693

স্বাস্থ্যবিধি মেনে ও ভাড়া পুনর্নির্ধারণ করে আগামী ১ জুন থেকে সারা দেশে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বাস মালিক-শ্রমিক নেতারা। বাসচালক ও হেলপারদের মাস্ক এবং গ্লাভস পরতে হবে। একই সঙ্গে মাস্ক ছাড়া কোনো যাত্রী গণপরিবহনে চড়তে পারবেন না। শুক্রবার (২৯ মে) বিকালে বনানীর সড়ক পরিবহন ভবনে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জানান, বাসের স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এজন্য বাস চলাচলের সময় অন্তত ৩০ ভাগ সিট খালি, বাস স্ট্যান্ডে হাত ধোয়ার ব্যবস্থা, শ্রমিকদের টানা ডিউটি না করানোর বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব দেয়া হয় বৈঠকে। এছাড়া ভাড়া পুনর্নির্ধারণ করারও সিদ্ধান্ত হয়েছে। ভাড়া পুনর্নির্ধারণ কমিটি এ বিষয়ে বৈঠক করে ভাড়া ঠিক করবেন। ভাড়া নিয়ে কোনো ধরনের নৈরাজ্য করা যাবে না।
বৈঠকে, টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে সবাইকে স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত হয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। টিকিট কাটার সময় বজায় রাখতে হবে নিরাপদ দূরত্ব। এসব মনিটরিংয়ে প্রশাসন ও মালিক সমিতি- উভয়ের টিম থাকবে।

error: Content is protected !!

ভাড়া পুনর্নির্ধারণ করে চালু হচ্ছে সব বাস

তারিখ : ০৭:৫৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০