১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মুরাদনগরে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুব দিয়ে নিখোঁজ শিশু।

  • তারিখ : ১১:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • 146

মনির খাঁন মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুব দিয়ে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

দুদিন যাবত চেষ্টা চালিয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও চাঁদপুর থকে আগত ডুবুরি দল শিশুটির কোন সন্ধান পায়নি। নিখোঁজ শিশু উপজেলার শুশুন্ডা গ্রামের মো: সালাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (০৮)।

শিশুটির নানা জাহাঙ্গীর আলম জানান, প্রায় দুমাস আগে শিশুটি তার মায়ের সাথে নানাবাড়ি ইউসুফনগর বেড়াতে আসে।

বৃহস্পতিবার সকালে পরিবারের সবাই জমিতে ধান কাটতে গেলে শিশুটিও তাদের সাথে যায়। এই জমির পাশেই ড্রেজার মিশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটছিলেন একই এলাকার মোনতাজ উদ্দিন ব্যাপারীর ছেলে মো: রফিক।

ধান কাটার একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে জমির পাশেই চলমান ড্রেজিংয়ের পুকুরে গোসল করতে যায় শিশুটি। তখন শিশুটির মা গিয়ে তাকে পুকুর থেকে উঠে আসতে বলে। শিশুটি তার মাকে একটি ডুব দিয়ে চলে আসবে জানায়।

কিন্তু ডুব দেওয়ার পর সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে স্থানীয়রা বিভিন্ন প্রকার মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি।পরে ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। মুরাদনগর ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রব বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের ডুবুরি টিম না থাকায় উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে চাঁদপুর থেকে ডুবুরির টিম এনেছি।

গতকাল তারা তল্লাশি চালিয়েছে আজকেও তল্লাশি চালিয়েছে কিন্তু শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

মুরাদনগরে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুব দিয়ে নিখোঁজ শিশু।

তারিখ : ১১:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১