১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ

  • তারিখ : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 211

মনির হোসাইন।।
শিক্ষার মান উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, উপস্থিতি রেজিস্টার ও সার্বিক অবকাঠামো পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সহকারী পরিদর্শক শ্রেণিকক্ষ, আঙ্গিনা ও ওয়াশব্লক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও ঝরে পড়া রোধে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। এছাড়াও, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীদের পাঠ্য অগ্রগতি অভিভাবকদের জানানো এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হোম ভিজিট কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, শিক্ষা বোর্ডের এমন তদারকি কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হতে উৎসাহিত করবে।

error: Content is protected !!

মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ

তারিখ : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫