১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’ বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ২ দাউদকান্দিতে তিনশত বছরের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবারের ইছালে সওয়াবের মাহফিল আগামীকাল চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ সুবিধাবঞ্চিত ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন ‘দুর্বার বাংলাদেশ’ দারুল আরকাম তাহ্ফীযুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড: ভারতে পালানোর আগমুহূর্তে ৩ আসামি গ্রেফতার কুমিল্লায় নিখোঁজের ১২ দিন পর খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; সুপারভাইজার নিহত

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

  • তারিখ : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 131

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজ হান্টার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জার্নালিষ্ট গ্লাডিয়েটরস।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজ হান্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আবুল কালাম আজাদ। এছাড়া আসিফ মান্না ১৮, আবরার আল দাইয়ান ১৫, অধিনায়ক মাহফুজ আনোয়ার সৌরভ ১৭, রাজিব দাস ২০, নয়ন ৩ রান, আশিকুর রহমান ১ রান, জাহিদুর রহমান ২ রান এবং জুয়েল খন্দকার অপরাজিত ১৯ রান করেন।

জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের পক্ষে সাইফুল সুমন ৩টি, ইয়াছিন মিয়া ২টি, সুমন কবির, মাহফুজ নান্টু ও সোহেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জার্নালিষ্ট গ্লাডিয়েটরস। দলের পক্ষে ইয়াছিন মিয়া অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ২৫ রান, শরীফুল ইসলাম ২৯ রান, মাহফুজ নান্টু ৯ রান ও সুমন কবির অপরাজিত ৭ রান করেন।

নিউজ হান্টার্স এর পক্ষে মাহফুজ আনোয়ার সৌরভ ও মাইনুল হক স্বপন একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ইয়াছিন মিয়া ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা ও আরটিভির প্রতিনিধি জহিরুল হক বাবু এবং সাংবাদিক মাহিন।

error: Content is protected !!

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

তারিখ : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫