আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনের মুখোমুখি হবেন- কুমিল্লায় স্বরাষ্ট্রমন্ত্রী

নেকবর হোসেন।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে।

২০৪০সালে আমাদের নতুন প্রজন্ম আধুনিক স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাবে।তবে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে আহবান জানান মন্ত্রী। যারা অপব্যবহার করবে তারা আইনের মুখোমুখি হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন ষড়যন্ত্র কোন পেশীশক্তি বিশ্বাস করিনা । আমরা বিশ্বাস করি জনগণের রায়। আমরা মনেকরি জনগণ সঙ্গে আছে। কোন ষড়যন্ত্র কাজ হবেনা।বিদেশী কোন দেশ কি বললো সেটা কাজ হবেনা। দেশের জনগণ যখন সঙ্গে থাকে কোন ষড়যন্ত্রই কাজে দেয়না।

Post Inside

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কুমিল্লা-৭ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপিসহ কুমিল্লা উত্তর জেলাআওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহ চান্দিনা উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আরেরাা বলেন-ভূয়া অসত্য সংবাদ ফেইস বুকে না দেয়া আহবান জানিয়ে মন্ত্রী বলেন আপনারা যেটা সঠিক আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা প্রচার করবেন। কাল্পনিক অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকবেন। না হয় আপনার স্বপ্ন আমার স্বপন আধারে লুকিয়ে যাবে। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ। শেখহাসিনার বিকল্প শুধূ শেখ হাসিনাই।

আরো পড়ুন
error: Content is protected !!