কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম। শুক্রবার বিকালে কুমিল্লায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাবের হোসাইন, মোহাম্মদ আজিম ও রাজিবুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী কায়কোবাদ বলেন, “এসএসসি পরীক্ষা দিয়েই শিক্ষাজীবন শেষ নয়। উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এজন্য সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আরো পড়ুন
error: Content is protected !!