কুমিল্লায় ঠিকাদার বিল্লাল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা ঠিকাদার বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Post Inside

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ই মার্চ রাতে ঠিকাদার বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের বোন তাসলিমা আক্তার বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তাই মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিল্লাল হোসেনের মা বিলকিস বেগম, বোন তাসলিমা আক্তার, ছোট ইরফান আহমেদসহ এলাকাবাসী, বন্ধমহলরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটিত হবে।

সট- নিহতের বোন, মা ও বন্ধু

আরো পড়ুন
error: Content is protected !!