কুমিল্লায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর ইউনিয়ন ছামচেড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Post Inside

তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. সাগর (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে তিনজন ছিটকে পড়লে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত সাগর ও রায়হানকে উদ্ধার করে কুমিল্লা কুছাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর গুরুতর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগর নামে আরেকজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবেল বলেন, গুরুত্বর আহত অবস্থায় সাগর ও রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। রায়হানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

আরো পড়ুন
error: Content is protected !!