কুমিল্লায় পূজার দূর্বা সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় পূজার জন্য দূর্বাঘাস ফুল সংগ্রহ করতে গিয়ে পরিত্যক্ত দেয়াল ধসে দীপালি রানী দাশ (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোর) সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।

Post Inside

নিহত দীপালি ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা শিবু দাশের স্ত্রী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জু মোর্শেদ দেয়াল ধসে ওই নারী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পূজার জন্য ঠাকুরপাড়া এলাকার আবু তাহেরের নির্মাণাধীন পাঁচতলা বাড়ির পাশে দূর্বা তুলতে যান দীপালি।

এ সময় বাড়ির পরিত্যক্ত দেয়ালটি ধসে দীপালি চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল বলেন, দেয়াল ধসে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

আরো পড়ুন
error: Content is protected !!