কুমিল্লায় র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজা’সহ যুবক আটক

আলমগীর কবির।।
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যাবসায়ীক গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে আসামি মোঃ নূর নবী (২৩) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত থাকা ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত আসামি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব আরো জানায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!