কুমিল্লায় ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লাকসামে ৪ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের জানানো হয়, চিকিৎসক ডা. তারেকুল ইসলামের নেতৃত্বে ১২৩টি বুথে অর্ধশতাধিক অভিজ্ঞ টেকনেশিয়ান ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিশুদের খৎনা কার্যক্রমে অংশ নেন।

Post Inside

লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি একেএম শাহআলম, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার এবং পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরে আলম।

এ সময় কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু জাফর সালেহ, মো. সাইফুল ইসলাম খোকন, জাহাঙ্গীর আলম, আকবর হোসেন মোল্লা, মো. মমিন মাওলা, আবুবকর জাহিদ, লোকমান হোসেন, ফরিদ উদ্দিন ছিদ্দিকীসহ ৯টি ওয়ার্ডের আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিনামূল্যের এ সেবা নিতে শিশুদের সঙ্গে বিপুলসংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।
ফুটেজ আছে

আরো পড়ুন
error: Content is protected !!